২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউয়ের সঙ্গে আলোচনা হয়েছিল নেইমারের

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার বিষয়ে ইংল্যান্ডের ক্লাবটির সঙ্গে 'আলাপ' হয়েছিল বলে নিশ্চিত করেছেন নেইমার। তবে শেষ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পাননি বলে জানিয়েছেন বার্সেলোনার এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 05:23 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

গত গ্রীষ্মের দলবদলে নেইমারের বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশ্য দুই ক্লাবের কেউই এটা নিয়ে মুখ না খোলায় শেষ পর্যন্ত পুরো বিষয়টি 'গুজব' বলেই প্রতিষ্ঠিত হয়।

তবে গুঞ্জনে কিছুটা হলেও যে সত্যতা ছিল, নেইমারের এবারের কথায় সেটাই প্রমাণ হলো।        

বার্সেলোনার হয়ে মোট ৫৭টি গোল করা নেইমার বলেন, "আমাদের মধ্যে আলোচনা হয়েছিল, কিন্তু কোনো কিছুই সুনির্দিষ্ট ছিল না। কিছু প্রস্তাবের বিষয়ে আমি শুনেছি, কিন্তু আমার কাছে কিছুই তোলা হয়নি।"

গত মাসে ইউনাইটেডের নির্বাহী ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড নেইমারের তখনকার সতীর্থ পেদ্রোকে ম্যানচেস্টার ইউনাইটে নেওয়ার বিষয়ে আলোচনা করতে বার্সেলোনায় যান। তখনই ব্রাজিল অধিনায়কের ইংল্যান্ডের আসা নিয়ে গুঞ্জনটা আরও পাখা মেলে। পরে অবশ্য তার কিছুই হয়নি; পেদ্রোও শেষ পর্যন্ত চেলসিতে যোগ দেন।