২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাফিনিয়াকে কাম্প নউতে রাখলেন নেইমাররা

লেভান্তের বিপক্ষে বার্সেলোনার লা লিগার ম্যাচে না থেকেও ছিলেন রাফিনিয়া। গোল করার পর ব্রাজিলের এই মিডফিল্ডারের জার্সি নিয়ে উদযাপন করেন বারত্রা ও নেইমার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 01:42 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে হাঁটুতে চোট পান রাফিনিয়া। এ মৌসুমে আর মাঠে নামতে পারবেন না বার্সেলোনার এই মিডফিল্ডার।  
 
মাঠে রাফিনিয়ার শারীরিক উপস্থিতি ছিল না ঠিক, তবে তার সতীর্থরা তাকে ঠিকই মনে রাখেন। 
 
বার্সেলোনাকে এগিয়ে দেওয়া গোল করার পর বারত্রা বেঞ্চ থেকে রাফিনিয়ার ১২ নম্বর জার্সিটা নিয়ে আসেন। গোল উদযাপন করতে গিয়ে কাম্প নউয়ের দর্শকের সামনে সেটা তুলে ধরেন তিনি। 
 
নেইমারও গোল করার পর ঠিক একইভাবে উদযাপন করেন। 
 
মেসির জোড়া গোলে রোববার লেভান্তের বিপক্ষে ম্যাচটি ৪-১ ব্যবধানে জেতে বার্সেলোনা।