ডাইভের অভিযোগ মানছেন না সুয়ারেস
এএস রোমার বিপক্ষে অনেকেই লুইস সুয়ারেসর বিরুদ্ধে ডাইভ দেওয়ার অভিযোগ করছেন। কিন্তু বার্সেলোনার ফরোয়ার্ড এটা মানছেন না। উরুগুয়ে স্ট্রাইকারের দাবী, বক্সের মধ্যে তাকে ফাউল করা হয়েছিল।
রোমার মাঠ স্তাদিও অলিম্পিকো থেকে বুধবার রাতে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে বার্সেলোনা। ২১তম মিনিটে বার্সাকে এগিয়ে দেওয়া গোলটি করেন সুয়ারেস।
দুই মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন বার্সেলোনার ফরোয়ার্ড। কিন্তু বক্সের মধ্যে তাকে বাধা দেন রোমার গোলরক্ষক। বার্সেলোনার খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও রেফারি তা দেননি।
"আমার কাছে এটা পরিষ্কার (পেনাল্টি) মনে হয়েছিল। …কিন্তু তারা বলে আমি নাকি ডাইভার!"
ফ্লোরেঞ্জির অসাধারণ এক গোলে ৩১তম মিনিটে সমতায় ফেরার পর রোমা রক্ষণাত্মক ফুটবল খেলে বলে মনে করেন সুয়ারেস। সব মিলিয়ে নিজের দলকে ফলটা মেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।
"আমাদের এটা(ড্র) নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আমরা ভালো খেলেছি এবং প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি।"
