সেমি-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন সিলিচ
ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মারিন সিলিচ। পাঁচ সেটে গড়ানো ম্যারাথন ম্যাচে ফ্রান্সের জো উইলফ্রেদ সোঙ্গাকে হারিয়েছেন ক্রোয়েশিয়ার এই তারকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত মঙ্গলবার টুর্নামেন্টের ১৯তম বাছাই সোঙ্গাকে ৬-৪, ৬-৪, ৩-৬, ৬-৭, ৬-৪ গেমে হারান সিলিচ। ৩ ঘণ্টা ৫৮ মিনিটের ম্যাচে ২৯টি এইস পান তিনি।
শেষ চারে ওঠা সিলিচকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকার জন্য কঠিন পরীক্ষাই দিতে হবে। শেষ চারে তার প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচ।
একই দিন স্পেনের ফেলিসিয়ানো লোপেসকে ৬-১, ৩-৬, ৬-৩, ৭-৬ গেমে হারিয়ে সেমি-ফাইনালে ওঠেন সার্বিয়ার তারকা জোকোভিচ।
