২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্টের জয়ে কোয়ার্টারে জোকোভিচ

টানা ২৬ বারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন সার্বিয়ার তারকা নোভাক জোকোভিচ। তবে চতুর্থ রাউন্ডে স্পেনের রবের্তো বাউতিস্তার বিপক্ষে কষ্টেই জিতেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 04:53 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোববার ম্যাচটি ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে জেতেন জোকোভিচ।

গ্র্যান্ড স্ল্যামে টানা কোয়ার্টার-ফাইনালে খেলার রেকর্ডটি রজার ফেদেরারের। সুইস তারকা টানা ৩৬বার গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে ওঠেন। এরপরই আছেন সাবেক তারকা জিমি কনর্স (টানা ২৭বার)।

জোকোভিচ ছাড়া এদিন পুরুষ এককের শেষ আটে ওঠেন ফেলিসিয়ানো লোপেস, জো উইলফ্রায়েদ সোঙ্গা ও মারিন সিলিচ।