মিলানে ফিরছেন বালোতেল্লি
লিভারপুলে এক বছর কাটানোর পর এসি মিলানে ফিরে যাচ্ছেন মারিও বালোতেল্লি। এক মৌসুমের জন্য ধারে স্বদেশের ক্লাবটিতে খেলতে যাচ্ছেন ইতালির এই স্ট্রাইকার।
বিবিসি সোমবার তাদের প্রতিবেদনে বালোতেল্লির মিলানের যাওয়ার খবরটি জানায়। চুক্তির অংশ হিসেবে এই মৌসুমে বালোতেল্লির বেতনের কিছু অংশ দেবে লিভারপুল।
২০১৪ সালের অগাস্টে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর গত মৌসুমে লিভারপুলের হয়ে একটি মাত্র গোল করেন বালোতেল্লি।
এই মৌসুম শুরুর আগে লিভারপুলের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের সফরে ছিলেন না ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।
