২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদে ক্রোয়েশিয়ার কোভাচিচ

ছয় বছরের চুক্তিতে ইন্টার মিলান থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন মাতেও কোভাচিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 10:21 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

স্পেনের শীর্ষস্থানীয় দলটি ক্রোয়েশিয়ার ২১ বছর বয়সী মিডফিল্ডারকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 
 

রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে ট্রান্সফার ফি নিয়ে কিছু বলা না হলেও স্পেনের গণমাধ্যমগুলো জানায়, কোভাচিচকে পেতে ৩ কোটি ইউরো খরচ করতে হয়েছে। এছাড়া প্রতি বছর ৩০ লাখ ইউরো করে পাবেন কোভাচিচ। ডায়নামো জাগরেভে ক্যারিয়ার শুরু করা কোভাচিচ ২০১৩ সালে যোগ দেন ইন্টার মিলানে। ইতালির অন্যতম সফল ক্লাবটির হয়ে ৯৭টি ম্যাচ খেলে আট গোল করেন কোভাচিচ।  রিয়াল মাদ্রিদ জানায়, মেডিক্যাল পরীক্ষার পর বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আনা হবে কোভাচিচকে।