দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবলারদের শুভসূচনা
দক্ষিণ কোরিয়াতে হওয়া ফুটবল ফিয়েস্তায় শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আনসান জুনিয়র অনূর্ধ্ব-১২ দলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সেভেন-এ-সাইডের এই আসরে শনিবার বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন মিরাজ।
ম্যাচে রাশেদুল, অপি, মেহেদী একাধিক সুযোগ নষ্ট করলে শেষ পর্যন্ত অষ্টম মিনিটে করা মিরাজের গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
