১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার দাবায় চ্যাম্পিয়ন মনন

৯ ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার।

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার দাবায় চ্যাম্পিয়ন মনন
চাল দেওয়ায় মগ্ন মনন রেজা নীড়। ছবি: বাংলাদেশ দাবা ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 11:51 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

জয়ে টুর্নামেন্ট শুরুর পর, মাঝে পথ হারিয়েছিলেন মনন রেজা নীড়। তবে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ রাউন্ডের জয়ে, হাঙ্গেরির বুদাপেস্টে সামার-২০২৬ গ্র্যান্ডমাস্টার দাবায় চ্যাম্পিয়ন হলেন তিনি।

বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার শেষ রাউন্ডে ভারতের ফিদে মাস্টার এস ধনাঞ্জয়কে হারান। ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেন মনন।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ, বেলজিয়াম, হাঙ্গেরি, ভারত, নেদারল্যান্ডস, সার্বিয়া ও চাইনিজ তাইপের তিন জন গ্র্যান্ডমাস্টার, পাঁচ জন ইন্টারন্যাশনাল মাস্টার ও দুই জন ফিদে মাস্টার অংশ নেন। 

এই ইভেন্টে গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার জন্য ৯ ম্যাচে মননের প্রয়োজন ছিল ৭ পয়েন্টের।