২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মেডিকেলের জন‍্য বার্সেলোনার পথে গর্ডন

ব্রিটিশ গণমাধ‍্যমে খবর এসেছে, ৮০ কোটি ইউরোয় নিউক‍্যাসল ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দিচ্ছে এই ইংলিশ উইঙ্গার।

মেডিকেলের জন‍্য বার্সেলোনার পথে গর্ডন
ইংলিশ উইঙ্গার অ‍্যান্থনি গর্ডন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 07:58 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

বিশ্বকাপের আগেই বদলে যেতে পারে অ‍্যান্থনি গর্ডনের ঠিকানা। ব্রিটিশ গণমাধ‍্যমগুলো জানিয়েছে, মেডিকেলের জন‍্য বার্সলোনা যাচ্ছেন নিউক‍্যাসল ইউনাইটেডের এই উইঙ্গার। 

স্কাই স্পোর্টস টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ২৫ বছর বয়সী গর্ডন একটি প্রাইভেট বিমানে উঠছেন। বৃহস্পতিবার বার্সেলোনায় হতে পারে তার মেডিকেল, শুক্রবার আসতে পারে ঘোষণা।

ব্রিটিশ গণমাধ‍্যমের খবর, তাকে পেতে আট কোটি ইউরো খরচ হতে পারে বার্সেলোনার। 

নিজের ক‍্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন গর্ডন এবার। নিউক‍্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করেছেন তিনি। এর মধ‍্যে চ‍্যাম্পিয়ন্স লিগে ১২ মাচে করেছেন ১০টি। চমৎকার পারফরম‍্যান্সে জায়গা করে নিয়েছেন ইংল‍্যান্ডের বিশ্বকাপ দলে। 

আগামী আসরে অবশ্য চ‍্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না নিউক‍্যাসল। লিগে এবার ১২তম হয়েছে ক্লাবটি। 

বায়ার্ন মিউনিখ আগ্রহ প্রকাশ করার পর চলতি মাসে নিউক‍্যাসল কোচ এডি হাও ধারণা করেছিলেন, গর্ডন হয়তো তার ক্লাবের হয়ে শেষ ম‍্যাচ খেলে ফেলেছেন। কোচের সেই ভাবনা শক্ত ভিত পেলেও, গর্ডনের সম্ভাব্য ঠিকানা বদলে যাচ্ছে; জার্মান চ‍্যাম্পিয়নদের টেক্কা দিয়ে গর্ডনকে নেওয়ার পথে এগিয়ে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা।