২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠমান্ডুতে ‘হোটেলে আটকা’ জামাল-মিতুলরা

নেপালে চলছে সরকারবিরোধী আন্দোলন, যার ফলে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হোটেল থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল।

কাঠমান্ডুতে ‘হোটেলে আটকা’ জামাল-মিতুলরা
টিম হোটেলে লিফটের সামনে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার সাদমান ও অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ২৪

কাঠমাণ্ডু থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

নেপালে সরকারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। কূটনীতিকদের এলাকাগুলোতে (ডিপ্লোমেটিক জোন) কারফিউ দিয়েছে সরকার। কাঠমান্ডুের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অচলাবস্থা। ফলে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিতে হোটেল থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল পৌনে ছয়টায় নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগের দিন প্রস্তুতি নিতে বেলা তিনটায় স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল জামাল-মিতুলদের।

এদিন দুপুর ১২টায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও হয়েছে টিম হোটেলে। এরপর দলের হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার কথা। কিন্তু মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিরুদ্ধ পরিস্থিতিতে হোটেলেই অবস্থান করার কথা।

“তিনটায় অনুশীলনের নির্ধারিত সময় ছিল। সোয়া দুইটায় হোটেলের লবিতে এসে জানতে পারি এখন বের হওয়া যাবে না। স্টেডিয়ামের আশে-পাশে শিক্ষার্থীরা অবরোধ করেছে। অনুশীলনের পরবর্তী আপডেট দ্রুতই জানানো হবে।”

পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও সোমবার বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে নেপালের পরিস্থিতি জানানো হয়।

“নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময় সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

নেপালে সাফল্যের গল্পে পড়া ধুলা সরাতে চান কাবরেরা

রণক্ষেত্র নেপাল, অনিশ্চয়তায় বাংলাদেশ-নেপাল ম্যাচ

কোনো চাপ অনুভব করছেন না জামাল