২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট: অপরাজিত চ্যাম্পিয়ন কাওরান বাজার

১১ দলের এই প্রতিযোগিতার ফাইনালে পাত্তাই পায়নি ওয়ারী ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 09:02 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

দাপুটে পথচলায় ওয়ারী ক্লাবকেও পাত্তা দিল না কাওরান বাজার প্রগতি সংঘ। অনায়াস জয়ে বাফুফে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে ৩-০ গোলে জিতেছে কাওরান বাজার। জয়ী দলের শাহিবুল দুটি এবং আরিফ একটি গোল করেছেন। 

পাঁচ ম্যাচে চার জয় এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠে আসে কাওরান বাজার। সেরা চারের লড়াইয়ে ২-০ গোলে হারায় উত্তরা এফসিকে।

১১ দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে অবশ্য কষ্টে সেরা হয়েছিল ওয়ারী। ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়েছিল তারা। সেমি-ফাইনালে ৩-১ গোলে হারিয়েছিল ফর্টিস একাডেমিকে।