২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের পর নতুন আশায় মার্তিনেস

সফল অস্ত্রোপচারের পর এখন ফেরার লড়াই শুরুর অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 12:45 PM

Updated : 18 Apr 2023, 12:45 PM

মৌসুম শেষ হয়ে গেছে আগেই। লিসান্দ্রো মার্তিনেসের অপেক্ষা এখন মাঠে ফেরার লড়াই শুরুর। সেই চেষ্টায় বড় এক ধাপ শেষ হলো তার। পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হলো ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডারের।

অস্ত্রোপচারের টেবিলে হাস্যোজ্জ্বল ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মার্তিনেস লিখেছেন, “সবকিছু খুব ভালোভাবেই হয়েছে, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ আপনাদের বার্তার জন্য। এখন মনোযোগ সেরে ওঠায়।”

গত বৃহস্পতিবার ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়ে প্রতিপক্ষের দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন মার্তিনেস। দুই দিন পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।

চলতি মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে দ্রুত দলের রক্ষণের ভরসা হয়ে ওঠেন মার্তিনেস। নতুন ক্লাবের হয়ে লিগ কাপের শিরোপা জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এই মৌসুমে ৪৫ ম্যাচে মাঠে নামেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার।