২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চেলসির সঙ্গে সম্পর্ক চুকিয়ে এসি মিলানে এনকুনকু

প্রিমিয়ার লিগের ক্লাবটিতে প্রত্যাশা পূরণ হয়নি, এবার নতুন চ্যালেঞ্জে নামছেন ফরাসি ফরোয়ার্ড।

চেলসির সঙ্গে সম্পর্ক চুকিয়ে এসি মিলানে এনকুনকু
ক্রিস্তোফা এনকুনকুর। ছবি: এসি মিলান এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

চেলসিতে দীর্ঘমেয়াদী চুক্তিতে যোগ দিলেও, অধ্যায়টা দীর্ঘ হলো না ক্রিস্তোফা এনকুনকুর। ইংলিশ ক্লাবটি ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

উভয় ক্লাবের পক্ষ থেকে শনিবার খবরটি নিশ্চিত করা হয়েছে। ২৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে এসি মিলান।

ট্রান্সফার ফির বিষয়ে কোনো ক্লাবই কিছু জানায়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, এনকুনকুকে পেতে চার কোটি ২০ লাখ ইউরো খরচ হয়েছে ইতালিয়ান ক্লাবটির।

২০২৩ সালে লাইপজিগ থেকে ছয় কোটি ইউরো ট্রান্সফার ফিতে, ছয় বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছিলেন এনকুনকু। কিন্তু প্রিমিয়ার লিগের দলটিতে ধারাবাহিক হতে পারেননি তিনি। লন্ডনের ক্লাবটির জার্সিতে মোট ৬২ ম্যাচ খেলে ১৮টি গোল করেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারদর্শী এই ফুটবলার।

এই দুই বছরে চেলসির হয়ে কনফারেন্স লিগ ও গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন এনকুনকু।