Published : 21 Aug 2026, 06:10 PM
এশিয়ান গেমসের আগে জার্মানিতে ক্যাম্প করতে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত দল দিয়েছেন পিটার গেরহার্ড। রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলামের মতো চেনামুখরা ঠাঁই পেয়েছেন দলে।
তিন জনকে স্ট্যান্ডবাইও রেখেছেন গেরহার্ড। তারা হলেন এম এম মেহরাব হাসান সামিন, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়ন।
আগামী সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে পুল পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে। বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।
এই প্রতিযোগিতা শুরুর আগে নিজের দেশ জার্মানিতে ট্রেনিং ক্যাম্প ও ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা জানিয়েছিলেন গেরহার্ড। কিন্তু ভিসা জটিলতায় জার্মানি যাওয়ার বিষয়টি থমকে আছে এখনও। সম্প্রতি ক্যাম্প করতে চীনে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।
১৮ সদস্যের মূল স্কোয়াড: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, রোমান সরকার, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান। স্ট্যান্ডবাই: এম এম মেহরাব হাসান সামিন, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়ন।