২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার নতুন ক্রীড়া পরিচালক দেকো

তিন বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন কাতালান ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার।

বার্সেলোনার নতুন ক্রীড়া পরিচালক দেকো

বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে ক্লাবের নতুন ক্রীড়া পরিচালক দেকো (ডানে)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 12:40 AM

Updated : 17 Aug 2023, 12:55 AM

নতুন দায়িত্ব নিয়ে পুরনো ঠিকানায় ফিরলেন দেকো। বার্সেলোনার ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ পেলেন দলটির সাবেক এই মিডফিল্ডার।

ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাবেক এই পর্তুগিজ ফুটবলারকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় লা লিগা চ্যাম্পিয়নরা।

খেলোয়াড় হিসেবে ২০০৪ সালে পোর্তো থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দেকো। কাম্প নউয়ে চার বছরের অধ্যায়ে তিনি লা লিগা জেতেন দুইবার, ২০০৬ সালে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ।

আগামী ১ সেপ্টেম্বর গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর দায়িত্ব ছাড়বেন বার্সেলোনার ‘ডিরেক্টর অব ফুটবল’ মাতেও আলেমানি। গত মে মাসে দায়িত্ব ছাড়েন ক্লাবের ক্রীড়া পরিচালক জর্ডি ক্রুইফ।  

বার্সেলোনা জানিয়েছে, ৪৫ বছর বয়সী দেকো তাদের ‘ক্রীড়া দর্শনের’ দায়িত্বে থাকবেন এবং কোচ শাভি এর্নান্দেস ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।