২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে জ্ঞান হারানো সেই লাইন্সম্যান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন

হুমবের্তো পানিঅয়র অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 09:05 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

কোপা আমেরিকার ম্যাচ চলাকালীন অতিরিক্ত গরমে মাঠে অজ্ঞান হয়ে পড়া লাইন্সম্যান হুমবের্তো পানিঅয় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

গত মঙ্গলবার পেরুর বিপক্ষে কানাডার ১-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। প্রথমার্ধের যোগ করা সময়ে মুখ থুবড়ে পড়ে যান পানিঅয়।

সবার আগে সেখানে ছুটে যান কানাডার গোলরক্ষক। চিকিৎসা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সাইডলাইনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে নেওয়া হয় হাসপাতালে।