২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র এএইচএফ কাপে দুই বিভাগেই জয় বাংলাদেশের

মেয়েদের বিভাগে হংকংকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 10:20 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

দাপুটে জয়ে জুনিয়র এএইচএফ কাপ শুরু করেছে বাংলাদেশ। ছেলেদের বিভাগে সিঙ্গাপুরকে স্রেফ খড়কুঁটোর মতো উড়িয়ে দিয়েছে দল। মেয়েদের বিভাগেও জয়ের ধারায় আছে বাংলাদেশ।

সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় রোববার ছেলেদের বিভাগে স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। আমিরুল ইসলাম ৫ গোল করেন, অন্য দুই গোলদাতা জয় ও রকিবুল।

মেয়েদের বিভাগে এদিন হংকংকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল মেয়েরা।

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ছেলেরা। আর মেয়েরা শ্রীলঙ্কার মুখোমুখি হবে মঙ্গলবার।