১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অঁরি ও ডে ব্রুইনেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় ফের্নান্দেস

প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।

অঁরি ও ডে ব্রুইনেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় ফের্নান্দেস
রেকর্ড গড়ার পর ব্রুনো ফের্নান্দেস (বাঁয়ে) । ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 02:44 AM

Updated : 11 Sep 2026, 03:18 PM

রেকর্ডের হাতছানিতে মাঠে নেমে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হলো না ব্রুনো ফের্নান্দেসকে। থিয়েরি অঁরি ও কেভিন ডে ব্রুইনেকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।

এবারের আসরের শেষ দিন রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩৩তম মিনিটে ফের্নান্দেসের কর্নারে বল জালে পাঠান প্যাট্রিক ডগু। আসরে পর্তুগিজ মিডফিল্ডারের ২১তম অ্যাসিস্ট এটি।

২০০২-০৩ মৌসুমে আর্সেনালের হয়ে ২০টি অ্যাসিস্ট করে প্রথমে রেকর্ডটি গড়েছিলেন অঁরি। ২০১৯-২০ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ২০টি অ্যাসিস্ট করে ফরাসি গ্রেটের পাশে বসেন বেলজিয়ান প্লে-মেকার ডে ব্রুইনে।

আগের রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ের ম্যাচে ওই রেকর্ড স্পর্শ করেন ফের্নান্দেস। এবার নতুন উচ্চতায় পা রাখলেন গত শনিবার এবারের প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই তারকা।

রেকর্ড গড়ে লিভারপুলকে বিদায় সালাহর

হার দিয়ে শেষ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি অধ‍্যায়

হার দিয়ে শেষ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি অধ‍্যায়