২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দিয়াসের লাল কার্ডে রেফারির ভুল দেখছেন ক্রুস

আশরাফ হাকিমির চোট রেফারির এই সিদ্ধান্তে বেশি প্রভাব ফেলেছে, বলছেন জার্মান গ্রেট।

দিয়াসের লাল কার্ডে রেফারির ভুল দেখছেন ক্রুস
জোড়া গোল করার পর লাল কার্ড দেখেন লুইস দিয়াস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

পিএসজির বিপক্ষে ম্যাচে লুইস দিয়াসকে লাল কার্ড দেওয়াটা রেফারির ভুল ছিল বলে মনে করেন টনি ক্রুস। বায়ার্ন মিউনিখ ও রেয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারের ধারণা, আশরাফ হাকিমির চোট রেফারির এই সিদ্ধান্তে বেশি প্রভাব ফেলেছে।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার পিএসজির মাঠে বায়ার্নের ২-১ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। দলের দুটি গোলই করা দিয়াস প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠে প্রতিপক্ষের হাকিমিকে পেছন থেকে ফাউল করে বসেন। শুরুতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে দেখে লাল কার্ডের সিদ্ধান্ত দেন তিনি।

ফাউলের শিকার হয়ে চোট পেয়ে হাকিমি মাঠ ছেড়ে যান তখনই। নিজের পডকাস্ট’-এ ক্রুস বললেন, এটিই রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

“আমার মতে, স্পষ্টতই এটা লাল কার্ড (পাওয়ার মতো ঘটনা) ছিল না। হাকিমির চোট তার (রেফারি) সিদ্ধান্তে খুব বেশি প্রভাব ফেলেছে। হাকিমি যদি ওই চ্যালেঞ্জের পর উঠে দাঁড়াত, তাহলে ঘটনাটি পর্যালোচনা করে দেখা হতো না। এই ধরনের পরিস্থিতিতে রেফারিকে অবশ্যই ঘটনা অনুযায়ী বিচার করতে হবে, পরিণতি দেখে নয়।”