১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন কিংসের ১০ ফুটবলার

জাতীয় দলের ক্যাম্পের জন্য অবশেষে খেলোয়াড় ছাড়ল বসুন্ধরা কিংস।

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন কিংসের ১০ ফুটবলার
জাতীয় দলের ক‍্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই চলছিল জাতীয় দলের ক্যাম্প। এ নিয়ে শোনাও যাচ্ছিল নানা কথা। অবশেষে ক্যাম্পের জন‍্য ১০ ফুটবলারকে ছেড়েছে কিংস, সবাই সেখানে যোগও দিয়েছেন। 

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি প্রীতি ম্যাচ ও আগামী অক্টোবরের এশিয়ান কাপের বাছাই সামনে রেখে গত ১৩ অগাস্ট ক্যাম্প শুরু করেন হাভিয়ের কাবরেরা।

প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য শুরুতে খেলোয়াড়দের ছাড়েনি কিংস। তবে রোববার তাদের ছেড়েছে ক্লাবটি। সবার ক্যাম্পে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্যাম্পে যোগ দেওয়া কিংসের দশ ফুটবলার হলেন, তপু বর্মন, কাজী তারিক রায়হান, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, শাহরিয়ার ইমন, সাদ উদ্দিন, তাজ উদ্দিন ও মোহাম্মদ হৃদয়।