২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানকে উড়িয়ে হারের বৃত্ত ভাঙল বাংলাদেশ

টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 09:30 PM

Updated : 31 Aug 2023, 09:30 PM

তৃতীয় মিনিটে গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সারোয়ার শাওন, দ্বীন ইমন, সাইফুল আলমরা আলো ছড়ালেন। জাপানকে উড়িয়ে মেন’স ফাইভ-এ-সাইড হকিতে প্রথম জয় পেল বাংলাদেশ।

ওমানের সালালাহতে বৃহস্পতিবার জাপানকে ১০-৩ গোলে হারায় বাংলাদেশ। দ্বীন ও সাইফুল হ্যাটট্রিক করেন। জোড়া গোল করেন শাওন ও মোহাম্মদ উদ্দিন।

টানা তিন হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৫-১ গোলে বিধ্বস্ত হয়ে প্রতিযোগিতা শুরু পর পাকিস্তানের কাছে ১৫-৬ ও
মালয়েশিয়ার বিপক্ষে ১০-৫ গোলে হারে দল।

এবারের প্রতিযোগিতায় এলিট পুলে খেলছে ছয় দল-মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ওমান, বাংলাদেশ ও জাপান। পাঁচ ম্যাচের সবগুলো হেরে পুল পর্ব শেষ করেছে জাপান।