১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে ‘বি’ গ্রুপের সেরা হওয়া পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 10:17 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

দারুণ পথচলায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনালে তাদের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারায় পাকিস্তান। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা।

এই গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে নেপাল। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে উঠেছে দলটি।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার সেমি-ফাইনালে ওঠা চার দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কোনো ম্যাচ জিততে পারেনি গ্রুপ পর্বে। ভারতের বিপক্ষে ১-০ গোলে গ্রুপ পর্ব শুরুর পর মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করেছিল সাইফুল বারী টিটুর দল।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মালদ্বীপ ৩-০ ব্যবধানে হারায় গোল পার্থক্যে সেমি-ফাইনালে খেলার সুযোগ মেলে বাংলাদেশের সামনে।

আগামী শনিবার প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। একই দিন দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে পাকিস্তান ও বাংলাদেশ।