২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা-রেয়াল মাদ্রিদ ফাইনালের রেফারি চূড়ান্ত

চতুর্থবারের মতো ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া।

বার্সেলোনা-রেয়াল মাদ্রিদ ফাইনালের রেফারি চূড়ান্ত
রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের সঙ্গে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। ছবি: মাদ্রিদ এক্সট্রা এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

কোপা দেল রের ফাইনালের রেফারি চূড়ান্ত করা হয়েছে। স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের এই লড়াই পরিচালনা করবেন স্প্যানিশ রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া।

সেভিয়ায় স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনাল হবে আগামী শনিবার। স্প্যানিশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে রেফারির নাম প্রকাশ করেছে। 

রেফারিং ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন দে বুর্গোস বেনগোচেয়া। প্রথমটি ছিল ২০১৭ সালে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগ। এই প্রতিযোগিতাটির ফরম্যাট বদলের পর ২০২৩ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনালে ও একই মৌসুমে বার্সেলোনার মাঠে লা লিগার ক্লাসিকোয় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন তিনি।  

২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথম কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। প্রতিযোগিতাটির রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা, তৃতীয় সর্বোচ্চ ২০ বার জিতেছে রেয়াল।