কেমন কাটল মেসি-নেইমারদের বড়দিন
পরিবার-পরিজনদের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন ফুটবল অঙ্গনের তারকারা।
স্ত্রীর সঙ্গে মেসি। ছবি: আন্তোনেল্লা রোক্কুস্সোর ইনস্টাগ্রাম
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Dec 2025, 01:27 AM
Updated :
26 Aug 2026, 05:24 PM
লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোক্কুস্সো ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যার একটিতে স্ত্রীকে ধরে রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক, দুজনই বেশ হাস্যোজ্জ্বল। বান্ধবী ও সন্তানদের সঙ্গে অনেকগুলো ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন নেইমার। ফুটবল অঙ্গনের তারকারা এভাবেই বড়দিন উদযাপন করেছেন পরিবার-পরিজনদের সঙ্গে।
প্রতি বছর ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ‘ক্রিসমাস ডে’ বা বড়দিন উদযাপন করা হয়।
পরিবারের সঙ্গে ব্রাজিলের রেকর্ড স্কোরার নেইমার
পরিবারের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস
পরিবারের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার আনহেল দি মারিয়া
পরিবারের সঙ্গে বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি