২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ ম্যাচ বাকি রেখেই বিশ্বকাপে তিউনিসিয়া

দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেছে তিউনিসিয়া।

২ ম্যাচ বাকি রেখেই বিশ্বকাপে তিউনিসিয়া
ইকুয়েটোরিয়াল গিনিকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপেরর চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে তিউনিসিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

টানা তৃতীয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে তিউনিসিয়া। ইকুয়েটোরিয়াল গিনিকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে দলটি।

আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সোমবার ১-০ গোলে জিতে লক্ষ্যপূরণ করে তিউনিসিয়া।

তিউনিসিয়ার জয়ের নায়ক মোহামেদ বেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন এই মিডফিল্ডার।

আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে তিউনিসয়ার পয়েন্ট হলো ২২। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নামিবিয়া। 

তাই কোনোভাবেই আর তিউনিসিয়াকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয় নামিবিয়া বা গ্রুপের অন্য দলের পক্ষে। 

গত দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল তিউনিসিয়া।

৯টি গ্রুপে ৬টি করে দল নিয়ে হচ্ছে এই অঞ্চলের বাছাইপর্ব। প্রতিটি গ্রুপের সেরা দল সরাসরি সুযোগ পাবে ৪৮ দলের আগামী বছরের বিশ্বকাপে।