ছবির পাতায় ইংল্যান্ডের আনন্দ, মেক্সিকোর বেদনা
হাড্ডাহাড্ডি লড়াই করেও ইংল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত পেরে উঠল না মেক্সিকো। ৪০ বছর পর ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে খেলতে নেমে সব প্রতিকূলতা পেরিয়ে, রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ইংলিশরা। তাদের আনন্দ-উচ্ছ্বাসের দিনে কান্নায় ভেঙে পড়ল যেন পুরো মেক্সিকো। ছবি: রয়টার্স
