১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেপ্টেম্বরে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার তথ্য জানিয়েছে নেপাল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর দিয়েছে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সেরে নিতে বাংলাদেশের বিপক্ষে ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচ খেলবে নেপাল। তিন দিন পর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় প্রীতি ম্যাচে।

বাছাইয়ে ‘এফ’ গ্রুপে মালয়েশিয়া, লাওস ও ভিয়েতনামের সঙ্গে আছে নেপাল। এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে তারা এবং হেরেছে দুটিতেই। আগামী ৯ অক্টোবর ভিয়েতনামের বিপক্ষে খেলবে তারা।

‘সি’ গ্রুপের বাছাইয়ে এ পর্যন্ত খেলা দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরু পর গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারে দল। আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঢাকায় পরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

হংকং ম্যাচের আগে প্রস্তুতি শাণিয়ে নিতে সেপ্টেম্বরের উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগের কথা জানিয়েছিল বাফুফে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন রোববার জানাল বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি।

এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সাথে কথা বলতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।