২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে জনসনের রেকর্ড ভাঙলেন নোয়াহ

মাইকেল জনসনের ২৬ বছরের পুরনো রেকর্ড নিজের করে নিয়েছেন নোয়াহ লাইলস।

শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে জনসনের রেকর্ড ভাঙলেন নোয়াহ

নোয়াহ লাইলস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 06:28 PM

Updated : 22 Jul 2022, 07:40 PM

২০০ মিটারে দ্বৈরথটা ছিল মূলত নোয়াহ লাইলস ও এরিয়ন নাইটনের মধ্যে। সে লড়াইয়ে জিতলেন নোয়াহ। মুকুট ধরে রাখার পথে মাইকেল জর্ডানের ২৬ বছরের পুরনো যুক্তরাষ্ট্রের জাতীয় রেকর্ডও ভাঙলেন এই স্প্রিন্টার।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ২০০ মিটারে ১৯ দশমিক ৩১ সেকেন্ড সময় নিয়ে কেনি বেডনারেক ও নাইটনকে পেছনে ফেলেন নোয়াহ।

এক সেকেন্ডের একশ ভাগের এক ভাগ কম সময় নিয়ে নোয়াহ ভাঙেন জনসনের কীর্তি। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকসে ১৯ দশমিক ৩২ সেকেন্ড সময় নেন জনসন।

Image

মাইকেল জর্ডানের ২৬ বছরের পুরনো যুক্তরাষ্ট্রের জাতীয় রেকর্ড ভেঙেছেন নোয়াহ লাইলস

২০০ মিটারে বিশ্ব রেকর্ড এখনও কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের। ১৯ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।

মেয়েদের ২০০ মিটারে বাজিমাত করেছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন। ২১ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন তিনি।

আসরে ১০০ মিটারে সোনা জেতা শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস ২০০ মিটারে ২১ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন।

Image

স্বদেশি তারকা শেলি-অ্যান ফ্রেসার-প্রাইসকে পেছনে ফেলে সোনা জিতলেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন (ডানে)। 

২০১৯ সালে দোহার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সোনা জেতা যুক্তরাজ্যের ডিনা অ্যাশের-স্মিথ এবার ২২ দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

দুঃসময় কাটিয়ে ট্র্যাকে ফিরে ব্রোঞ্জ পাওয়াটাই অবশ্য ডিনার জন্য অনেক প্রাপ্তির বলতে হবে। ২০২১ সালে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টোকিও অলিম্পিকসে সুবিধা করতে পারেননি তিনি। বছরের শুরুতে প্রিয় দাদি মারা যাওয়ায় মানসিক অবসাদও পেয়েছিল তাকে। ওরিগনের সাফল্য তাই ডিনার জন্য বিশেষ কিছুই।