তিনটি মিউচুয়াল ফান্ডের মুনাফা বেড়েছে
বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি মিউচুয়াল ফান্ড তাদের প্রথম ছয় মাসের অনিরিক্ষিত মুনাফা প্রকাশ করেছে, যার মধ্যে মুনাফা বেড়েছে তিনটির ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রথম ছয় মাসে রিলায়েন্স ওয়ান’র মুনাফা গত বছরের এ সময়ের তুলনায় ৩১ শতাংশ কমেছে।
বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আর্থিক বিবরণী অনুযায়ী রিলায়েন্স ওয়ান প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা মুনাফা করেছে। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা।
প্রথম ছয়মাসে গ্রামীণ ওয়ান স্কিম টু এর মুনাফা গত বছরের এ সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেড়ছে।
বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আর্থিক বিবরণী অনুযায়ী গ্রামীণ ওয়ান স্কিম টু প্রায় ৭ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছে। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৮৪ লাখ টাকা।
প্রথম ছয়মাসে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান এর মুনাফা গত বছরের এ সময়ের তুলনায় ৫২ শতাংশ বেড়ছে।
বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আর্থিক বিবরণী অনুযায়ী গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান প্রায় ২ কোটি ৬৮ লাখ টাকা মুনাফা করেছে। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা।
প্রথম ছয়মাসে এইমস ফার্স্ট মিউচুয়াল এর মুনাফা গত বছরের এ সময়ের তুলনায় ১২১ শতাংশ বেড়েছে।
বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আর্থিক বিবরণী অনুযায়ী এইমস ফার্স্ট মিউচুয়াল প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা করেছে। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা।
