ঢাকা, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২০ শতাংশ কোটা রাখা হচ্ছে।
মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এ কোটা সংরক্ষণের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত মিউচুয়াল ফান্ডের সব আইপিওতে তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।
এর আগে ৪ মার্চ পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত হয়। প্রাথমিক গণপ্রস্তাবগুলোতে (আইপিও) ২০ শতাংশ কোটাও রাখা হয় তাঁদের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৩০ ঘ.
bdnews24