২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক-লেনদেন সামান্য বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে ৬৪৮ কোটি টাকার শেয়ার; সূচক বেড়েছে ৫ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিনেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ও লেনদেন সামান্য বেড়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। মাঝখানে খানিকটা নেমে এলেও দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৪৮২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেশি। এদিন হাতবদল হয় প্রায় ৬৪৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৮৬টির, কমে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম। আগের দিন সোমবার এ বাজারে দিনভর ওঠানামা চললেও শেষ পর্যন্ত সূচক ও লেনদেন দুটোই বাড়ে। সূচকের ঘরে ৪ হাজার ৪৭৭ পয়েন্ট নিয়ে দিন শেষ হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট বেশি। সারাদিনে হাতবদল হয় প্রায় ৬৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৫২টির, কমে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ে ৬ পয়েন্ট। হাতবদল হয় ৫৪১ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৯১ পয়েন্ট। এই হার গত আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ওই সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয় ডিএসইতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫০৩ ঘ.