২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনভর ওঠানামার পর সূচকে উন্নতি

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 05:34 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দিনভর ওঠানামার পর সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক একদফা ওঠে। এরপর কয়েক দফা ওঠানামার মধ্য দিয়ে দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৪৭৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট বেশি। সারাদিনে হাতবদল হয় প্রায় ৬৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৫২টির, কমে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ৬ পয়েন্ট। হাতবদল হয় ৫৪১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১২৩টির, কমে ১২৩টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৯১ পয়েন্ট। এই হার গত আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ওই সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয় ডিএসইতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫২৫ ঘ.