ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৪৬ ঘ.
bdnews24