ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক এসইসি’র দেওয়া সময় বাড়ানোর আবেদন করেছে মার্চেন্ট ব্যাংকগুলো।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবকিছু গুছিয়ে উঠতে পারিনি এবং আমাদের কাছে ফান্ড নেই। তাই আমরা তিন মাস সময় চেয়েছি।”
গত ১০ জুলাই এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুদ মওকুফের বিষয়টি পরিপালন করে ব্রোকারেজ হাউসগুলোকে এ সংক্রান্ত প্রতিবেদন ১৪ অগাস্টের মধ্যে ডিএসই ও সিএসইতে জমা দিতে বলা হয়েছিল।
এর পর গত ৩১ জুলাই ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৯০০ কোটি টাকা অর্থ সহায়তা চায় বিএমবিএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএল/১৯৫১ ঘ.
bdnews24