২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা বেড়েছে

বছরের প্রথমার্ধে স্টান্ডার্ড ব্যাংক এর মুনাফা গত বছরের এ সময়ের তুলনায় ৫৩ শতাংশ বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথমার্ধে স্টান্ডার্ড ব্যাংক এর মুনাফা গত বছরের এ সময়ের তুলনায় ৫৩ শতাংশ বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আর্থিক বিবরণী অনুযায়ী স্টান্ডার্ড ব্যাংক প্রায় ৬৫ কোটি ৮১ লাখ টাকা মুনাফা করেছে। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৪২ কোটি ৪০ লাখ টাকা। এ নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকই তাদের অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করলো। এর মধ্যে মুনাফা কমেছে ১৫টির, বেড়েছে ১৪টির এবং লোকসান কমেছে ১টির । বছরের প্রথমার্ধে ৩০টি ব্যাংক প্রথম ছয় মাসে ২ হাজার ৪৮৬ কোটি টাকা মুনাফা করেছে যা গতবার ছিল ২ হাজার ৭১৬ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৫৮ ঘ.