২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমেছে পৌনে একশ’ পয়েন্ট

সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে প্রায় ৭৫ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও সাধারণ সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সোমবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমতে থাকে। দিন শেষে সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৮ শতাংশ বা প্রায় ৭৫ পয়েন্ট কমে ৪ হাজার ১৫৯ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ২২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৪৮টির, কমে ২০০টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৫০ পয়েন্ট। হাতবদল হয় ২৬১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২.৮৪ শতাংশ বা প্রায় ১১৮ পয়েন্ট বাড়ে। এর আগের সপ্তাহে সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১১ ঘ.