২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে

ডাচ বাংলা ব্যাংক এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১২৩ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাচ বাংলা ব্যাংক এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১২৩ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, বছরের প্রথমার্ধে ডাচ বাংলা ব্যাংক গত বছরের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বেশি মুনাফা করে। গত বছর এ মুনাফা ছিল প্রায় ১১৩ কোটি টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটি প্রায় ৬২ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ১ কোটি টাকা বেশি। প্রতিষ্ঠানটি ২০১১ সালে ২১৫ কোটি টাকা মুনাফা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭০১ ঘ.