২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাটার মুনাফা বেড়েছে ২ শতাংশ

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে বাটা সু লিমিটেডের মুনাফা ২ শতাংশ বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে বাটা সু লিমিটেডের মুনাফা ২ শতাংশ বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন) বাটা সু লিমিটেড করপরবর্তী মুনাফা করেছে প্রায় ২০ কোটি ৫০ হাজার টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২০ কোটি ২০ হাজার টাকা। চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৭৬ পয়সা। গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা বাটার ৭০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮৪৩ ঘ.