ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।
বুধবার সিএসইর ওয়েবসাইট এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরামর্শক নিয়োগের জন্য বিদেশি ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করা) প্রক্রিয়া সম্পন্ন করতে এবং পরবর্তীতে তালিকাভুক্তির লক্ষ্যে সিএসইর মূল্য নির্ধারণের জন্য একজন দক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৩৮ ঘ.
bdnews24