২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: ওঠানামার পর কমলো সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন শেষে সূচক কমেছে প্রায় ২২পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিন প্রথম তিন ঘণ্টা ওঠানামার পর লেনদেনের শেষের দিকে এসে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরুর পর থেকে সূচকে ওঠানামা চলতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৩৬০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ২২ পয়েন্ট কম। হাতবদল হয় প্রায় ১৩৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের লেনদেনের চেয়ে প্রায় ৮৪ কোটি টাকা কম। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৮৯টির, কমে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম। আগের দিন সোমবার ডিএসই সূচক প্রায় ১৯০ পয়েন্ট কমে যায়। হাতবদল হয় প্রায় ২২৩ কোটি টাকার শেয়ার, যার মধ্যে দাম বাড়ে ১০টি কোম্পানির শেয়ারের, কমে ২৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৫টির দাম। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ৬ দশমিক ৩৭ শতাংশ বা ২৭২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৯ ঘ.