২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সপ্তাহের শেষ দিনে দরপতন

সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৬০ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 05:17 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষ হয়েছে দরপতন নিয়ে। বৃহস্পতিবার লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। দিনশেষে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৬০ পয়েন্ট কমে ৪ হাজার ৬২০ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম। হাতবদল হয় ১৮৬ কোটি টাকার শেয়ার। বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমে ১০ দশমিক ৬৮ পয়েন্ট। মঙ্গলবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। সোমবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। সপ্তাহের শুরুর দিন রোববার সাধারণ সূচক কমে প্রায় ৪৪ পয়েন্ট। সব মিলিয়ে ডিএসইতে এ সপ্তাহে সাধারণ সূচক কমে ১৪৮ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৩৫ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বাড়ে। গড় দৈনিক লেনদেন বেড়ে দাঁড়ায় ২৮১ কোটি টাকায়, যার পরিমাণ তার আগের সপ্তাহে ছিল ১৯৩ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০০ ঘ.