২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ১৭৯ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 06:19 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনের শুরুতে সূচক বাড়লেও দিনশেষে সূচক কমেছে প্রায় পৌনে দুইশ’ পয়েন্ট। সোমবার লেনদেনের শুরুর পর পাঁচ মিনিটেই ডিএসই সাধারণ সূচক ৪৯ পয়েন্ট বাড়ে। কিছুক্ষণ পর তা নিচের দিকে নামতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ১৭৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত ছিল ৭টির। হাতবদল হয়েছে ৩২৭ কোটি টাকার শেয়ার। সপ্তাহের প্রথম দিন নতুন সময়সূচিতে লেনদেন শুরু হওয়ার পর সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১২১ পয়েন্ট। হাতবদল হয় ২৭৭ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৬৩ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ১৯৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ২৯২ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। এরও আগের চার সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট, ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৭ ঘ.