২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: হরতালের লেনদেনে সূচক কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় ১৯ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হরতালের মধ্যে লেনদেনে সূচক কমছে। কমেছে লেনদেনও। নির্ধারিত সময়ের আগেই সিংহভাগ সদস্য লগইন করায় বৃহস্পতিবার যথাসময়ে বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর সূচকে ওঠানামা করতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯১ পয়েন্ট হয়েছে। এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ২১টির দাম। লেনদেন হয়েছে প্রায় ২৬৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮৪ কোটি টাকা কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেন শেষে সাধারণ সূচক কমে প্রায় ৯ পয়েন্ট। মঙ্গলবার লেনদেন শেষে সাধারণ সূচক কমে প্রায় ৩৭ পয়েন্ট। সোমবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫৫ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ৭৫ পয়েন্ট। সব মিলিয়ে এ সপ্তাহের ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ পয়েন্ট হারিয়েছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। গত সপ্তাহের আগের সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৪ ঘ.