ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে গোল্ডেন সন ও অ্যাম্বি ফার্মার পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
গোল্ডেন সন ১৬ শতাংশ স্টক এবং অ্যাম্বি ফার্মা ৩০ শতাংশ স্টক লভাংশ দেবে।
গোল্ডেন সনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মে।
অ্যাম্বি ফার্মার এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন। রেকর্ড তারিখ ১৪ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০১ ঘ.
bdnews24