২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেল ও প্রভাতী ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফেডারেল ও প্রভাতী ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 05:30 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফেডারেল ও প্রভাতী ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফেডারেল ইন্সুরেন্স ১০ শতাংশ স্টক এবং প্রভাতী ইন্সুরেন্স ১২ শতাংশ স্টক লভাংশ দেবে। ফেডারেল ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে। প্রভাতী ইন্সুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। রেকর্ড তারিখ ১৪ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১২১ ঘ.