ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের মোট ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে রেকিট বেনকিজার লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
পরিচালনা পর্ষদ ৮০ শতাংশ নগদ লভাংশ ঘোষণা করে। এর আগে অন্তবর্তীকালীন ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
রেকিট বেনকিজার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন বেলা সাড়ে ১০টায় ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে রেকিট বেনকিজার লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৩৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৯ টাকা ৬১ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১২ ঘ.
bdnews24