২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কনফিডেন্স সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন বেলা ১১টায় চট্টগ্রামের ভাটিয়ারির মাদামবিবিরহাটে কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মে। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে কনফিডেন্স সিমেন্টের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৯ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৯ টাকা ৬০ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪২০ ঘ.