২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকোর ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, সাইনপুকুর সিরামিকস লিমিটেড ও বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 07:09 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেক্সিমকো গ্র“পের চার কোম্পানি বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, সাইনপুকুর সিরামিকস লিমিটেড ও বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় গাজীপুরের কাশিমপুরের সারাবোতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বেক্সিমকো লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৭৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১৮ টাকা ৭১ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ২১ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুরের সারাবোতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে। সমাপনী বছরে বেক্সিমকো ফার্মার ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ৩ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। বেক্সিমকো সিনথেটিকসের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা দুপুর আড়াইটায় গাজীপুরের কাশিমপুরের সারাবোতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে। সমাপনী বছরে বেক্সিমকো সিনথেটিকসের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৯৮ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। সাইনপুকুর সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা ১২টায় গাজীপুরের কাশিমপুরের সারাবোতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে। সমাপনী বছরে সাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৪৯ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৫৪ ঘ.