২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্ট্যান্ডার্ড, প্যারামাউন্ট, সোনার বাংলা, ইস্টার্ন, অগ্রণী, এশিয়া ও মাকেন্টাইল ইন্সুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে সাতটি ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। লভ্যাংশ ঘোষণা করা ইন্সুরেন্স কোম্পানিগুলো হল স্ট্যান্ডার্ড, প্যারামাউন্ট, সোনার বাংলা, ইস্টার্ন, অগ্রণী, এশিয়া ও মাকেন্টাইল ইন্সুরেন্স। স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, সোনার বাংলা ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স ও মাকেন্টাইল ইন্সুরেন্স শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এশিয়া ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ইস্টার্ন ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। প্যারামাউন্ট ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৩৪২ ঘ.